মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জলসুখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে। নিহত সৌরভ দেবনাথ (১৮) ওই গ্রামের নাথ হাটির নিপো দেবনাথের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে সৌরভ নদীর পাড়ে গরুর খাবারের জন্য কচুরিপানা কাটতে যায়। কচুরিপানা কাটার এক পর্যায়ে একটি বিচ্ছু তাকে কামড় দেয়।

সৌরভের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে সৌরভ তাদের বলেন, কাঁকড়ার মত দেখতে একটি বিচ্ছু তাকে কামড় দিয়েছে। পরে স্বজনরা দ্রুত তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।