মোঃ আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

১ম পর্যায়ে রৌমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মোট তথ্য সংগ্রহকারী ১৪ জনের মাঝে ১৫ টি ট্যাব বিতরণ করা হয়েছে। সুপারভাইজার ১ জন এবং ২ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সভাপতি জনাব মো: মাহবুবুল হাসান রৌমারী উপজেলা নির্বাহী অফিসার, সঞ্চালনায় ডা: গোলাম সরোয়ার উপজেলা সমাজসেবা অফিসার( অ, দা) উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে পরিচয়পত্র এবং আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ মাহবুবুল হাসান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম সারোয়ার উপজেলা সমাজসেবা অফিসার (অ,দা)রৌমারী কুড়িগ্রাম, আব্দুল্লাহ হেল কাফি, এফ এস রৌমারী উপজেলা সমাজসেবা অফিস কার্যলয়, জাইদুল ইসলাম ইউনিয়ন সমাজকর্মী, তানজিনা ইয়াছমিন, ইউনিয়ন সমাজকর্মী।

বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিটি পরিবারের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করে কার্যক্রম সম্পন্ন করার জন্য তাঁদের জোর তাগিদ দেওয়া হয়।

এদিকে, তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে উপজেলার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বাড়িতে গেলে তাঁদের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয় রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

সংশ্লিষ্টদের মতে, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই কোনো ধরনের ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে প্রকৃত তথ্য প্রদান করা জরুরি। সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।