মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফাতেমা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আলী নেওয়াজসহ (৬০) আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্রা গ্রামে জমি নিয়ে আলী নেওয়াজের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই আলী নেওয়াজের স্ত্রী ফাতেমা খাতুন মারা যান।

এ ঘটনায় নিহত নারীর স্বামী আলী নেওয়াজ আশঙ্কাজনক অবস্থায় আহত হলে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফিরোজ হোসেন জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের চার জন কে আটক করেছে পুলিশ। অভিযান ব্যাহত রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।