
মোঃ আব্দুল খালেক
কুড়িগ্রাম জেলার রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ বোতল বিদেশি মদ এবং দুইশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের মৃত কদম আলীর ছেলে মোন্নাফ হোসেন ।অদ্য ১৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২ টার দিকে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযানে রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলীর নেতৃত্বে রৌমারী থানায় এসআই নুরুল আমিন, এসআই বিল্লাল হোসেন, এসআই নুর আলম মন্ডল, এএসআই মেহেদী হাসান ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালিন অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত ব্যক্তির শয়নকক্ষ থেকে সাক্ষীদের উপস্থিতিতে দুইশত পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”এঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

