মোঃ তারেক মিয়া
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর শাল্লা উপজেলা শাখার দ্বি বার্ষিক প্রথম সম্মেলন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সবার সর্ব সম্মতিক্রমে মোঃ ইমামুল হক কে সভাপতি ও মোঃ তারেক মিয়া কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. দুপুর ১২.০০ ঘটিকায় শাল্লা উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে। হাওর ও নদী রক্ষা আন্দোলন জেলা কমিটির সহ সভাপতি ওবায়দুল মুন্সী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।

সভায় বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন, তারা বলেন হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম,ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ।

৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে সহ-সভাপতি হিসেবে তুহীন চৌধুরী, মোঃ মোজাউল মিয়া, মাহমুদুল হাসান, জামাল মিয়া, নুর মোহাম্মদ, তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: নাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক: সালাম উদ্দিন, অর্থ সম্পাদক: সাইকুল ইসলাম, বাঁধ বিষয়ক সম্পাদক: আমিনুর রহমান, বাঁধ বিষয়ক সম্পাদক: ছাদিকুর রহমান, দপ্তর সম্পাদকঃ অসিম দাশ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ মাসুদ বিন তোফাজ্জল, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ নিরেশ সূত্রধর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ রাকিব মিয়া, আইন নারী ও মিশু বিষয়ক সম্পাদকঃ অলিউর রহমান, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদকঃ সজীব সরকার বিপলু, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদকঃ ইছাক মিয়া, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক: মাছুম মিয়া, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক: মোহন মিয়া, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদকঃ হাফিজুর রহমান, নির্বাহী সদস্য : মোঃ আক্তার হোসেন, মোঃ মোজাহিদ মিয়া, মোহাচ্ছিন মিয়া, মোঃ মোকলেছ, মোবারক মিয়া, মোঃ টিটন মিয়া, তাকবির হোসেন, লিটন মিয়া, মোঃ মোকলেছ মিয়া, হাফিজুর মিয়া, নাজিম উদ্দীন।