
সোহাগ মিয়া
নরসিংদী সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতারকৃতদের প্রত্যেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল ১৭ অক্টোবর (শনিবার) নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে নরসিংদী মডেল থানাধীন সঙ্গীতার মোড়, রাঙ্গামাটি ও দত্তপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেল।
আটককৃত আসামিরা হলেন— মোঃ পারভেজ (২৮), মোঃ সেলিম (৪৭) ও মোঃ হাফেজ (৫০)। তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম ও উপপরিদর্শক মোঃ ছানাউল্লাহ মিয়া প্রসিকিউশন পরিচালনা করেন।
জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

