
সোহাগ মিয়া
নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকার বাসিন্দা ও পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বদরুন নাহার সুমি নারায়ণগঞ্জ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতাল এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
পরিবার সূত্রে জানা গেছে, গত দুই-তিন দিন ধরে তিনি কিছুটা মানসিক অবসাদ ও অস্বাভাবিক আচরণ করছিলেন। ঘটনার দিন চিকিৎসাধীন বা কোনো প্রয়োজনে তাঁকে ওই হাসপাতালে নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ বদরুন নাহার সুমির দুটি ছোট সন্তান রয়েছে। মা, স্বামী ও ভাইসহ পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।
যোগাযোগের অনুরোধ: কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাঁর সন্ধান পেয়ে থাকেন কিংবা কোথাও তাঁকে দেখে থাকেন, তবে বিনীতভাবে নিচের মোবাইল নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে: মোবাইল: 01685892753, 01675752181

