মোঃ তারেক মিয়া
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ জেলার ৮৮ টি ইউনিয়নের মধ্যে ৬২ ইউনিয়নে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

মঙ্গলবার(২০ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা জামায়াতের কার্যালয় ইসলামিক সেন্টারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় ৬২ জন প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়।

জেলা জামায়াতের নায়েবে আমীর এমঅ্যাডভেকেট শামসুদ্দিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মো: আব্দুল্লার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়েত ইসলামীর সিলেট অঞ্চলের টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই হারুন বলেন, সুনামগঞ্জের ৮৮ ইউনিয়নেই নির্বাচন করার প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডে মেম্বার ও ইনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী থাকবে। সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করার জন্য আমরা ৬২ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। শীঘ্রই বাকি ইউনিয়ন পরিষদেগুলোতেও আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাও.আব্দুস সালাম মাদানী,জেলা নায়েবে আমীর মমতাজুল হাসান আবেদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও অফিস সম্পাদক নুরুল ইসলাম।

এবিষয়ে সুনামগঞ্জ জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাস্টার নুরুল ইসলাম জানান, আমরা ১২ টি উপজেলার মোট ৬২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছি। পরবর্তীতে আরো ২৬ টি ইউনিয়নেও প্রার্থী ঘোষণা হবে। এটিই চূড়ান্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, এটিই চূড়ান্ত আমরা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়েছি। এরপরও যেহেতু সামনে সময় আছে কিছু এদিক সেদিক হতে পারে।

অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন, ছাতক উপজেলা আমীর আকবর আলী, শাল্লা জামায়াতের আমীর হাফিজ নুরে আলম।সিদ্দিকী, জামালগঞ্জ উপজেলা আমীর হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।