মোঃ আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলার রৌমারীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় রৌমারী বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বীরমুক্তিযুদ্ধা নুরুল ইসলাম পাপু মিলনায়তনের সামনে শেষ হয়।

পরে বীরমুক্তিযুদ্ধা নুরুল ইসলাম পাপু মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা: রৌমারী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন আকন্দ তার সভাপতিত্বে এবং সদস্য সচিব সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যুবদল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্থানীয় নির্বাচনে জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রধান বক্তা রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দিয়ে তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই রাজনীতি করতে হবে উল্লেখ করে তিনি বলেন বলে রাজনীতি করতে গেলে জনপ্রতিনিধির বিকল্পনেই জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে তাই জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। “ তিনি সর্বশেষ বলেন করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

অনুষ্ঠানে রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শাহেজাদী আক্তার শিল্পী, রৌমারী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রৌমারী ছাএদলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু সহ এতে রৌমারী উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।