নুরুল কবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে মোটরসাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে একটি ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উঠেছে সাতকানিয়া থানার কয়েকজন পুলিশ সদস্য ও তাদের কথিত সোর্সের বিরুদ্ধে।

গত ২৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চর হাট সংলগ্ন মাইরগ্গ্যারচর ফকিরহাটের একটি সড়কের নির্জন স্থানে ট্রাকটি থামানোর পর কথিত সোর্স রবিন ও মোমেনের মাধ্যমে থানার কনস্টেবল ফয়েজ আহম্মদ ও গাজী মো. মহসিন সামনের সিটে বসে ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেন।

এ সংক্রান্ত দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষিত রয়েছে প্রতিবেদকের হাতে। সেখানে কনস্টেবল ফয়েজ আহম্মদকে ট্রাকের সামনে এবং মহসিনকে চালকের পাশে অবস্থান করতে দেখা যায়। তবে তারা উভয়ই মাস্ক পরিহিত ছিল। পরে থানার একাধিক উপ পরিদর্শক, সহকারী উপ পরিদর্শক ও কনস্টেবল তাদেরকে সনাক্ত করেন।

একইদিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তারা দুজনেই কথিত সোর্স রবিন ও মোমেনের মাধ্যমে ট্রাকটি সাতকানিয়া উপজেলার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন একটি এলপি