
হযরত বেল্লাল
গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে ১২ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটী গ্রামে অভিযান চালায় সুন্দরগঞ্জ থানা পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, গ্রেপ্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বধুবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

