ওমর ফারুক
বার্তা সম্পাদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নরসিংদীর মাধবদী থানা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে অনুমোদিত এক বছর মেয়াদি এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম এবং সদস্যসচিব হয়েছেন মো. মোশাররফ হোসেন।

অনুমোদনপত্র অনুযায়ী, কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিফাত এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. সাব্বির।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. আবু সাঈদ, সৌমিক হাসান সোহান, মো. আশরাফুল, মো. সিফাত হোসেন, মো. সজিব, মো. ওবায়দুল হাসান, মো. শাহাদাত ভুঁইয়া ও মো. সাজু।

যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকসানা হাবিব, মো. হৃদয় ইসলাম, লোকমান, মো. আলম, মো. হায়দার, মো. ফাহিম ও মো. অয়ন খান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ফয়সাল এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে দুর্জয় সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ফাহিম আহমেদ, মো. শাওন, আলামিন রহমান, মো. মাসুম, মো. রনি, হায়দার ইসলাম, মো. টিপু সুলতান, সাজ্জাদ হোসেন, মো. শাকিল ও মাহমুদুল হাসান রনি।

দলীয় সূত্রে জানা গেছে, এক বছর মেয়াদি এ আংশিক আহ্বায়ক কমিটির মাধ্যমে মাধবদী এলাকায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দলীয় কাঠামো শক্তিশালী করার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট নেতারা। বিভিন্ন পদে দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২২ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নরসিংদী জেলা শাখার আহ্বায়ক সারোয়ার তুষার ও সদস্যসচিব আওলাদ হোসেন জনির স্বাক্ষরে কমিটিটির অনুমোদন দেওয়া হয়।