মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৩ নভেম্বর ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ০৮ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
‎
‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কেডিএ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে আই প্যাভিলিয়ন এন্ড ফ্যাকো সেন্টার কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১ টি প্রতিষ্ঠান-কে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার আবু নাসের এলাকায় অভিযান চালিয়ে আজাদ স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার দলিয়ারপুর, নূরপুর, পিরোজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বটতলা ট্রেডার্স কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জিহাদ মিষ্টান্ন এন্ড ফল ভান্ডার কে ২ হাজার টাকা ও শফি হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০৩ টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার রেল বাজার এলাকায় অভিযান চালিয়ে ভাই ভাই এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে কোটচাদপুর উপজেলার হাসপাতাল রোড ও সাফদারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আরিয়ান ভেটেনারি ফার্মেসি কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১০ হাজার টাকা এবং রইচ ভেটেনারি ফার্মেসি কে ভেজাল পণ্য বিক্রয় করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার বটিয়াঘাটা ও রুপসা উপজেলার সাচিবুনিয়া ও জাবুসা মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ২ হাজার টাকা এবং মেসার্স মনি মেডিকেল হল কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার ফিংড়ি ও ব্যাংদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে দিশা এন্টারপ্রাইজ কে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা এবং ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।
‎
‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার বাগেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স লস্কর স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা এবং মেসার্স আশরাফ ট্রেডার্স কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎অভিযানে ১৪ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।