বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আবারো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন। তার এই বিজয়ে জেলার বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় গ্ৰামের বাড়িতে বইছে আনন্দের জোয়ার।

জর্জিয়া অঙ্গরাজ্যের ড্রিস্ট্রিক্ট ফাইভ থেকে নির্বাচনে ডেমোক্রেট দল থেকে বিজয়ী হয়েছেন শেখ মুজাহিদুর রহমান চন্দন। প্রাথমিক হিসাবে তিনি ৩৫ হাজার ১০১ ভোট পেয়েছেন। এর আগে ১৯ শে মে ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেন তিনি। শেখ মুজাহিদুর রহমান চন্দনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর এলাকায়। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ ৫ আসনের এমপি শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই।

মুজাহিদুর রহমান চন্দন জর্জিয়ার প্রথম মুসলিম ও বাংলাদেশী বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যেটির ৫ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি পরিচিত শেখ রহমান নামে । এদিকে ৫ ম বারের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হয়েছেন এমন খবরে খুশিতে তার মা সৈয়দা হাজেরা খাতুন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন বলেন, আমার ছেলে একদিন আমেরিকার রাষ্ট্রপতি হবে । মুজাহিদুর রহমান চন্দনের ছোট ভাই বাংলাদেশ জাতীয় সংসদের এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বড় ভাইয়ের এই বিজয়ে আমরা আনন্দিত। আমি ,আমার মা সহ সবাই তার জন্য অপেক্ষা করছে। এ মাসের শেষের দিকে তিনি বাংলাদেশ আসবেন। ১৯৮১ সালে উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন চন্দন।

গত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৫ আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান ইকবাল। তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আমেরিকা থেকে ছোটে এসে ছিলেন শেখ মুজাহিদুর রহমান চন্দন।