
ওমর ফারুক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন সরকারের সমর্থনে গণপ্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ গণপ্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকার সড়কগুলো। মিছিল থেকে ‘জয়নাল ভাই, জয়নাল ভাই, মেম্বার হিসেবে তাঁকে চাই’ এমন স্লোগান দেওয়া হয়।
গণপ্রচারণাকালে অংশগ্রহণকারীরা মো. জয়নাল আবেদীন সরকারের পক্ষে ভোট ও সমর্থন কামনা করেন। তাঁকে নির্বাচিত করতে স্থানীয় ভোটারদের কাছে বিভিন্নভাবে প্রচারণা চালান সমর্থকরা। এ আয়োজনকে কেন্দ্র করে ওয়ার্ডজুড়ে নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গণপ্রচারণা ও মিছিলে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী গোলাম আজম রতন, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিকচার মিয়া, যুবদল নেতা কাউসার মোল্লা, ওয়ার্ড বিএনপি নেতা ইকবাল হোসেন ও জালাল সরকারসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জয়নাল আবেদীন সরকারের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

