হারুন শেখ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে স্বৈরাচারের দোসর ও কথিত হাসিনা সংগ্রাম পরিষদের কর্মী বহু মামলার আসামী একরামুল হক রাজিব ওরফে সন্ত্রাসী রাজিবকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধ মোহড়া চললাকালিন সময়ে উপজেলার ফয়লা এলাকা থেকে জনতা রাজিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাজিব উপজেলার ফয়লা এলাকায় সরকার বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সন্ত্রাসীদের জড় করার চেষ্টা করছিল। আটক রাজিবকে সন্ত্রাস বিরোধী একটি মামলায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপাল থানা পুলিশ ও স্থানীয় ফয়লাহাট এলাকার বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইকরামুল হক রাজিব উপজেলার বাঁশতলী গ্রামের মৃত মিকাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধ বিএনপি নেতাদের গুলি করে হত্যাচেষ্টার অভিযোগসহ বিভিন্ন মামলা রয়েছে। সূত্র জানায়, বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ তম্ময় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাইদের পক্ষে রামপালে অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে আসছিল। তার আটকের ঘটনায় বাঁশতলী এলাকায় সস্তি ফিরেছে বলে জানা গেছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি মুহাম্মদ মাসুদুর রহমানের সাথে কথা হলে রাজিবকে আটকের বিষয়টি তিনি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। আমরা তদন্ত অব্যাহত রাখছি। এ ছাড়াও তিনি জানান, কেউ রামপালের কোথাও কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আমরা সেটি কঠোর হস্তে দমন করবো, কাউকে কোন ছাড় দেয়া হবে না।