
বিজয় কর রতন
মিঠামইনে কখনো সেনাবাহিনীর সোর্স ও কখনো পুলিশের ভুয়া সোর্স পরিচয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন নিরীহ মানুষের নিকট থেকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে পারভেজ (৩০) নামক এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। পারভেজ ঘাগড়া ইউনিয়নের ভরা গ্ৰামের রইচ মিয়ার পুত্র। গত ২০ শে নভেম্বর শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে জামে মসজিদের সামনে থেকে গ্ৰেফতার করে।
জানা যায় ,গ্ৰেফতারকৃত পারভেজ ৫ ই আগষ্টের পর সে নিজেকে সেনাবাহিনীর সোর্স ও শান্তি কমিটির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি কথা বলে বিভিন্ন লোকের নিকট ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে সুমন নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতা অভিযোগ করেছেন । এছাড়াও ঘাগড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ধন মিয়া পারভেজের বিরুদ্ধে তার এ সকল অপকর্মের কথা উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এছাড়াও সে সিলেট থেকে বোলগেট এনে চুরি করে এলাকায় বিক্রি করার অভিযোগ করেছেন এলাকা বাসী।
আটককৃত পারভেজের গ্ৰেফতারের পর বিচারের দাবিতে বিএনপি সহ অন্যান্য এলাকাবাসী মিঠামইন থানার সামনে অবস্থান ধর্মঘট করেন। মিঠামইন থানার ওসি মনোয়ার মাহমুদ জানান, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

