মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২২ নভেম্বর রবিবার ভোক্তা অধিকারের ০৮ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে।

এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

‎‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়।

অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।‎‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর নেতৃত্বে সদর থানার ময়লাপোতা এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ ফার্মা কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এসময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়‎‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার ময়লাপোতা মোড় এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন পিওর মার্ট কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।‎‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী ও শরাফপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার কে ৩ হাজার টাকা এবং শুভ কসমেটিকস কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এ সময় ০২ টি প্রতিষ্ঠান মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।‎‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার উত্তর নারায়ণপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামুন ট্রেডার্স কে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠান-কে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স জুলহাস স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা এবং রাজশাহী ডেন্টাল কেয়ার কে সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।‎‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে তালা উপজেলার পোড়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মালেক স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ হাজার টাকা এবং মেসার্স মায়া ফার্মেসী কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।‎‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে শান্তি স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।‎‎চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার মদনডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে মেসার্স পিন্টু ট্রেডার্স কে ২ হাজার টাকা এবং মেসার্স ইয়াসির ট্রেডার্স কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।‎‎অভিযানে টি ১২ প্রতিষ্ঠানকে ৮৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।‎‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।‎‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।