সম্পাদক

নিউজ ডেস্কঃ

স্থানীয় সময় রোববার (১৪ মে) সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্স সোমবার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানের একটি মহাসড়কে ট্রাক্টর ট্রেইলার ও ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটিতে আগুন ধরে এই হতাহাতের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধা ঘণ্টার দূরে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে নাকি দুর্ঘটনায় মারা গেছে তা তদন্তকারীরা নিশ্চিত করতে পারেনি।

ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করায় নিহতদের সবাই মেক্সিকান নাগারিক বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।