ওমর ফারুক

শাওন আহমেদ সা’দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি গত ১৩ই অক্টোবর শুক্রবার মুক্তি পাওয়ার প্রথম দিনে, বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য,আগামী সংসদ নির্বাচনের নরসিংদী সদর-১ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আলী হোসেন শিশিরের সৌজন্যে সিনেমাটি প্রদর্শন করা হয়।

মাধবদীর মমতা সিনেমা হলে আলী হোসেন শিশিরের সৌজন্যে সিনেমাটি প্রদর্শন করতে অংশগ্রহণ করেন, তাঁর সহধর্মিণী, সন্তান, ছাত্রলীগ, মুক্তিযুদ্ধা, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রসঙ্গে নরসিংদী সদর-১ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী আলী হোসেন শিশির বলেন ,বাংলাদেশের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনের সংগ্রামী ইতিহাস, বাংলাদেশ নামক দেশটি সৃষ্টির জন্য কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বঙ্গবন্ধু তার জীবনের প্রায় ১৪ টি বছর কাটিয়েছেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ,সবকিছু সঠিক ইতিহাস চলচ্চিত্রকার সুন্দর ভাবে তুলে ধরেছেন জাতির কাছে তাঁরই প্রেক্ষিতে আমি চলচ্চিত্রটি’র ১টি শো ( ৩.৩০-৬.৩০) এর পুরো টিকেট নিজস্ব অর্থায়নে কিনে নেতাকর্মী ও পরিবার -পরিজনসহ দেখেছি, তরুণ প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু’র সংগ্রামী জীবনের ইতিহাস জানার জন্যেই সিনেমাটি সবাইকে নিয়ে প্রদর্শন করি আমি।