ওমর ফারুক

শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে বেলাবোতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় বেলাবো উপজেলা প্রশাসনের সভাকক্ষে বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হাসান, বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ভূঁঞা, সমাজ সেবা কর্মকর্তা অনিক রায়, প্রকৌশলী অফিসার গোলাম সারোয়ার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গন সহ প্রমূখ।

তাছাড়াও সকল সরকারি বেসরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ব্যবসায়ী প্রতিনিধিগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ঈদুল ফিতর ও ১লা বৈশাখ উদযাপকে নির্বিঘ নিরাপদ ও আনন্দঘন করতে করনীয় বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।