নিউজ ডেস্ক
গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে নরসিংদী জজকোর্ট এর নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক এড. শিরিন আক্তার শেলি।
নরসিংদীর চরাঞ্চলের করিমপুর ইউনিয়নের শ্রীনগর চেয়ারম্যান বাজার ও চেঙ্গাতলী বাজারে বটতলায় নিবিড় পরিবেশে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ২৯ মার্চ শনিবার।
এসময় উপস্থিত ছিলেন জতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার সংগঠক আওলাদ হোসেন জনি, ইমতিয়াছ খান বিলাল, আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমালসহ আরো অনেকে।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চল এর সংগঠক ও নরসিংদী জজকোর্টের নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড শিরিন আক্তার শেলি বলেন,’ আমরা চেষ্টা করছি নতুন কিছু করতে।
আমরা চাই দেশের মানুষ কিছু খেয়ে পরে বেচেঁ থাকুক। আমরা রোডে-ঘাটে চাঁদাবাজি চাইনা। এই চাদাবাজি না হলে পণ্যের দাম আরো কমে যেত। ভারত আমাদের প্রভু নয়; বন্ধু হতে পারে।’
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান নানা শ্রেণি-পেশার মানুষ, এলাকার সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

