বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিঠামইন (কিশোরগঞ্জ)প্রতিনিধি:-মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা মো:মোতালেব মিয়ার আমন্ত্রণে শনিবার বিকালে উপজেলা ওলামালীগের সভাপতি ইয়াকুব আলী বরণী ইউনিয়ন পরিষদে ওলামালীগের নেতৃবৃন্দের নিয়ে ইফতারের পূর্বে এক আলোচনা সভা করে।এসময় ঘাগড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বাধা প্রদান করলে এসময় ইয়াকুব আলী বরণী ইফতারের পর নেতৃবৃন্দের নিয়ে পালানোর চেষ্টা করে পরে জনতা সভাপতি ইয়াকুব আলী বরণীকে ইউনিয়ন পরিষদের কক্ষে আটকে রাখে।

মিঠামইন থানায় খবর দিলে পুলিশ এসে ৭ টা ৩০ মিনিটের সময় কড়া পাহাড়ায় জনতার রোষানল এড়িয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। জানা যায়, ইয়াকুব আলী বরণী চমকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার বর্তমান সুপার।

তার বিরুদ্ধে অর্থ আর্থসাৎ সহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে। ঘটনার পর প্যানেল চেয়ারম্যান মোতালেব মিয়া সহ ওলামালীগের নেতারা কৌশলে পরিষদ থেকে চলে যায়।