নিউজ ডেস্ক
যারা গণভোট বাতিলের কথা বলছে, তারা কেন জাতীয় নির্বাচন বাতিলের কথা বলছে না- এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য শিশির মনির। তিনি বলেছেন, যদি বাতিল হতে হয়, তাহলে জাতীয় নির্বাচন কেনো নয়? শুধু গণভোট কেনো? মাঝখানে আরও ১৩৫টি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোও বাদ যাক।
সোমবার (২ মার্চ) রাতে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিশির মনির বলেন, গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচনসহ ৫ আগস্টের পরের সব সিদ্ধান্ত বাদ দিতে হবে। এটি আদালতের সিদ্ধান্ত নয়; যে সিদ্ধান্ত হওয়ার সংসদে হবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনও সিদ্ধান্ত হলে সেটি রাজনৈতিক বুমেরাং হবে।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ এ রিট দায়ের করেন।