
মোস্তাফিজার রহমান
বুধবার ৩রা মার্চ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের উদ্যোগে ৭ দিন ব্যাপী গরু মোটাতাজাকরন প্রশিক্ষণ শেষে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেমাই চিনি বিতরন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সরকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন,উপজেল যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী , ফুলবাড়ী প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন মোঃ মওদুদ হাসান, প্রশিক্ষক হিসেবে ছিলেন মিজানুর রহমান তাজুল।
মহিদের যুব সমাজ কল্যাণ সমিতি সংস্থার ফিল্ড ফ্যাসিলিটেটর আফরোজা হ্যাপী,ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সভাপতি সুষমা রানী সেন,সাধারণ সম্পাদক রুহুল আমিন উজ্জল, প্রচার সম্পাদক সোনালী আক্তার,কোষাধক্ষ্য বাসনা রানী বর্ষা,পরিবেশ দুর্যোগ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম, প্রশিক্ষণ সম্পাদক আকাশ আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

