বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ই মার্চ বিকাল ৩ টায় সভাটি অনুষ্ঠিত হয় অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে। ‎

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমান। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। ‎

এছাড়াও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল হক, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ মহিবুল্লাহ সৌরভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মজনু মিয়া, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। ‎

মতবিনিময় সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাননীয় সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ‎

তিনি বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং সাধারণ মানুষ যেন তার সুফল ভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” ‎সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। ‎সভায় সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম সাগর, নাদিরুজ্জামান আজমল, অজিত দত্ত, শাহিন মিয়া, ঝোটন মিয়া প্রমুখ।