ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান স্থানীয় প্রতিনিধিরা।

এসময় উপস্থিত ছিলেন পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী সরকারি কলেজ এর ছাত্র সংসদ এর সাধারণ সম্পাদক ( ১৯৯০ ও ১৯৯১) নরসিংদী জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পাখি।

তারা নবনিযুক্ত প্রশাসকের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।সাক্ষাৎকালে নরসিংদীর সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং জেলার চলমান বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

নবনিযুক্ত প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন এবং নরসিংদীকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলায় পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিতরা তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।