বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নরসিংদী জেলা শাখার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: নাসির উদ্দিন মোল্লা।
শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটি অনুমোদন করার পর প্রকাশ করা হয়।
শনিবার রাতে দিকে খবরটি নরসিংদী এসে পৌঁছালে বিভিন্ন মহল কমিটিকে স্বাগত জানান। পরে রাতে ছাত্রদল শহরে আনন্দ মিছিল বের করে।
নাসির বলেন, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রমে অংশ করেছি। আমাকে নরসিংদী জেলা ছাত্রদলের সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সততার সাথে পালন করব।
এবং ধন্যবাদ জানাই, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নরসিংদী জেলা ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।

