
ওমর ফারুক
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জয়নগরের কৃতি সন্তান আরমান হোসেন ৪৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নরসিংদীর কৃতি সন্তান আরমান হোসেন।
এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।আরমান হোসেন নরসিংদী সদর উপজেলার জয়নগর ইউনিয়নের অষ্টআনী গ্রামের বাসিন্দা। তিনি আলহাজ আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০১৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তার এ গৌরবোজ্জ্বল অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, একজন চিকিৎসক হিসেবে আরমান হোসেন দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
এদিকে, আরমান হোসেনের এ সাফল্যে জয়নগর ইউনিয়নসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

