
ওমর ফারুক
আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা।
এরই ধারাবাহিকতায় তিনি পারুলিয়া সাধুর বাজারে ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন।গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনবান্ধব উপজেলা গড়ে তোলার প্রত্যয়ের কথা তুলে ধরেন।অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা বলেন, “আমি জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে পলাশ উপজেলার মানুষের সেবায় কাজ করতে চাই।
জনগণের আস্থা ও সহযোগিতা পেলে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী উপজেলা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে সাধারণ মানুষের পক্ষ থেকেও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।স্থানীয়দের সঙ্গে ধারাবাহিকভাবে গণসংযোগের মাধ্যমে অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন।

