বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে অষ্টগ্রাম সোনালী ব্যাংক শাখা সংলগ্ন কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার অষ্টগ্রাম বড় বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। বাদ্যযন্ত্র বাজিয়ে, লাঠিখেলা প্রদর্শন, ব্যানার-ফেস্টুন ও মোটরশুভাযাত্রায় অংশ নেওয়া এই র‍্যালি ছিল উৎসবমুখর।

এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। পরে অষ্টগ্রাম পুরাতন উপজেলা চত্বরে গিয়ে আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন বলেন, যারা দল-কে পুজি করে ব্যবসা করতে রাজনীতিতে আসছেন তারা রাজনীতি থেকে সরে যান বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছে এবং ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহঃ সভাপতি জাকির হোসেন শফি, উপজেলা কৃষক যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন আনা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম জাভেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, শ্রমিক দলের আহবায়ক মীর রাজীব হোসেন তাপস, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, উপজেলা মৎস দলের সভাপতি মাহফুজ আলম খান দানা, তাতি দলের সভাপতি মেহেদী হাসান আকাশ, কৃষক দলের সাধারণ সম্পাদক ফেরদৌস ফরাজি প্রমুখ।