মোঃ আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্রিফিং প্যারেড ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুড়িগ্রাম জেলা প্রশাসক কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের উপস্থিতিতে জেলা প্রশাসন ও বাংলাদেশ আনসার-ভিডিপির যৌথ সমন্বয়ে উপজেলা পর্যায়ে এ ব্রিফিং প্যারেড ও নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, দায়িত্ব পালনে সতর্কতা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মণ্ডপের সংখ্যা: এ বছর কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ৩টি ইউনিয়নে মোট ৯ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।

নিরাপত্তা পদক্ষেপ: মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, যানজট নিরসন এবং কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ উল্লেখ করেছেন যে, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন সজাগ রয়েছে।