বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিঠামইন উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) দুপুরে থানা ঘাট সংলগ্ন মহিষের কান্দি, বোরণপুর জলমহালে মাছের পোনা অবমুক্ত করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। ২০২৬-২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের অধীনে এ পোনা মাছ অবমুক্ত করা হয়। ১৩৪.৮ আয়তনের জলাশয়ে ২৭০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। জলমহাল ছাড়াও উপজেলা পরিষদ পুকুর, কাছারি পুকুরে ও পোনা মাছ অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অমিত কুমার পন্ডিত, ( সিনিয়র মৎস্য কর্মকর্তা) , মোঃ নজরুল ইসলাম ( সহকারী মৎস্য কর্মকর্তা) , ওবায়দুল ইসলাম অপু ( উপজেলা কৃষি কর্মকর্তা) , মাহবুবুর আলম ( উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা) , সৈয়দ হোসেন ( উপজেলা সমবায় কর্মকর্তা) , মোহাম্মদ আব্দুলা মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি) , মোহাম্মদ আফতাব উদ্দিন ভূঁইয়া ( সভাপতি উপজেলা বিএনপি) , শাহেরীল আলম তপন ( সভাপতি মিঠামইন বাজার বনিক সমিতি) , প্রমুখ।