
মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান মঙ্গলবার (৩ নভেম্বর) ফুলপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর আকস্মিকভাবে পরিদর্শন করেন।
এ সময় তিনি দপ্তরগুলোর নিয়মিত হাজিরা রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি সেবাপ্রার্থী নাগরিকদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান, সেবা প্রাপ্তিতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এবং সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা জানতে চান।
একইদিনে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সাধনা ত্রিপুরা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃশফিকুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা মোঃশিহাব উদ্দিন খান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

