
মোঃ হাছনাইন
ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কোরিয়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়া সফররত বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ সজল ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মাদ রাজন শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, প্রবাসের মাটিতে ইসলামী আন্দোলনের দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের মাঝে ইসলামের সুমহান আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের প্রচার-প্রসারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণ এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক রাজনৈতিক ও গণমানুষের কল্যাণমুখী সংগঠন। দেশ-বিদেশে সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে দ্বীনি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কোরিয়া শাখার নতুন ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন—
সভাপতি মাওলানা ইমাম হোসাইন।
সহ-সভাপতি
১. মুফতী আমানুল্লাহ।
২. হাফেজ হাফিজুর রহমান।
৩. মাওলানা ইলিয়াস হোসাইন
সাধারণ সম্পাদক: মাওলানা জাবেদ হোসাইন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দক্ষিণ কোরিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দাওয়াতি, সাংগঠনিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

