মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা থানাধীন হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃত্যু হয়েছে।

গত ২৮ মার্চ ২০২৬ তারিখে এই দুর্ঘটনা ঘটে।​ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তবে দুর্ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহত মহিলার নাম-পরিচয় ও স্বজনদের সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে নিহতের মরদেহ এবং পরিচয় শনাক্তের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।​নিহত মহিলার নাম-পরিচয় শনাক্তে সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে। যদি কোনো ব্যক্তি উক্ত নিহতের পরিচয় জেনে থাকেন বা তার পরিবার-স্বজনদের বিষয়ে তথ্য দিতে পারেন, তবে নিকটস্থ ভালুকা থানা অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে।