
মোঃ আব্দুল খালেক
কুড়িগ্রাম জেলার রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তা ফেরদৌস(৪৮) আলীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় গরু ভর্তি অবৈধ নসিমন(ভটভটি) গাড়ির সাথে মটর সাইকেল এর সংঘর্ষ হয় এতে ঘটনাস্থল গুরুতর আহত হয় ফেরদৌস আলী। পরে স্থানীয়রা দ্রুত তাকে রৌমারী উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
জানা যায় ফেরদৌস আলী চিলমারীর নয়ারহাট গ্রামীন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী বগুড়া চার মাথা। এ ঘটনায় মোটরসাইকেল এর পিছনে থাকা খালিদ হাসান(৩৮) আহত হয়েছেন।
ঘটনার পর নসিমন(ভটভটি)গাড়ির চালক সুকৌশলে পালিয়ে যায়।এবিষয়ে স্থানীয়রা বলেন, রাস্তায় মোটরসাইকেল চালকের সামনে হঠাৎ একটি বাছুর গরু চলে আসলে সে মোটরসাইকেল ব্রেক করে কিন্তু পিছনে থাকা গরু ভর্তি নসিমন(ভটভটি) মোটরসাইকেল কে ধাক্কা দিলে পড়ে যান তিনি । রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক ফেরদৌস আলী। পরে আশেপাশের লোকজন তাকে দ্রুত রৌমারী হাসপাতালে পাঠায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ কাওছার আলী জানান, খবর পেয়ে পু্লিশ পাঠাই। মৃত্যু ফেরদৌস আলীর লাশ রৌমারী হাসপাতালে আছে। পরিবারের সাথে যোগাযোগ হইছে তারা আসতেছে। এঘটনায় যদি তার পরিবার মামলা না করে তাহলে লাশ পরিবাবের কাছে হস্তান্তর করা হবে।

