
আবদুর রহমান
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ড. আতিক মুজাহিদ এমপি, জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব গোলাম মর্তুজা সেলিম এবং মুখ্য সংগঠক নফিউল ইসলাম।
এ ছাড়া এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্য এবং টাঙ্গাইল জেলা এনসিপি, যুবশক্তি, কৃষকশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা মওলানা ভাসানীর সমাধিতে কবর জিয়ারত করেন।

