
ওমর ফারুক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বেলায়েত হোসেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ শিলমান্দী ইউনিয়ন শাখার সভাপতি।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরে ভোটারদের সঙ্গে সময় কাটান।
গণসংযোগকালে বেলায়েত হোসেনের সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিলমান্দী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলন শিলমান্দী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিলমান্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. ইয়াসিন হাফিজ, ৫ নম্বর ওয়ার্ডের নেতা হারুনুর রশিদ হীরা এবং ইউনিয়ন শাখার সহসাধারণ সম্পাদক আ. আলিম।
এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা গণসংযোগে অংশ নেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শিলমান্দী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়ছে। বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও গণসংযোগের মধ্য দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন আলহাজ্ব বেলায়েত হোসেন। এরই ধারাবাহিকতায় বেলায়েত হোসেনের এ গণসংযোগ নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।

