ওমর ফারুক

হিরন মিয়া, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নেত্রকোণার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার তৃণমূল পর্যায়ে বর্তমান শেখ হাসিনা সরকারের বহুমুখি উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবী মো. আব্দুল মতিন।

উল্লেখ্য, কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের শিবপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান এডভোকেট আব্দুল মতিন। তিনি দীর্ঘদিন যাবত নেত্রকোণা-৩ আসনের কেন্দুয়া ও আটপাড়া উপজেলার তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে আসছেন এবং দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আসছেন।

গত দুই মাস যাবত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সংসদীয় আসন ১৫৯, নেত্রকোণা-৩ এর আওতাধীন কেন্দুয়া ও আটপাড়া উপজেলার ২০টি ইউনিয়ন এবং একটি পৌরসভার তৃণমূল পর্যায়ে এ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এডভোকেট আব্দুল মতিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আটপাড়া উপজেলার তেলিগাতী বাজারে এক প্রচারণা চালান।

এ সময় তিনি বাজারের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন কাজগুলো তুলে ধরেন এবং আবারও যাতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনার ধারা অব্যাহত রাখতে পারেন- সেজন্য দোয়া কামনা করেন।

প্রচারণা চলাকালে এডভোকেট আব্দুল মতিনের সাথে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কেন্দুয়া উপজেলা পরিষদের দুইবারের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূইয়া, কেন্দুয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামান ও কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ন-আহ্বায়ক বিল্লাল তালুকদারসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।