ওমর ফারুক

ওমর ফারুক,বার্তা সম্পাদক:

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নরসিংদীতে তানযীমুল মাদারিসিল ক্বওমীয়া নরসিংদীর আয়োজনে শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে বিক্ষুব্ধ জনতা সুইডেনের পতাকায় আগুন ধরিয়ে প্রতিবাদ করে।

এসময় তানযীমের সাধারণ সম্পাদক বৌয়াকুড় মেরাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ইসমাঈল নুরপুরী বলেন, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে সুইডিশ পণ্য বয়কট করার আবেদন করছি।’

এসময় উপস্থিত ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন সাহেপ্রতাব মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, নরসিংদী বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি রবিউল ইসলাম, খতিব মুফতি হুসাইন আহমদ, গণেরগাও শাহী ঈদগাহ কমপ্লেক্সের প্রিন্সিপাল মাওলানা আহমদ আলীসহ, মুফতি রফিকুল ইসলাম ও মুফতি আবুল খায়ের প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে দোয়ার মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার।