ওমর ফারুক
বার্তা সম্পাদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নরসিংদী পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ইদ্রিস আলী।

ইদ্রিস আলী নরসিংদীর শিবপুরের শহিদ আসাদ সরকারি কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচিত। একইসঙ্গে তিনি শিক্ষকতা পেশার সাথেও যুক্ত থাকায় শিক্ষাঙ্গণ ও সাধারণ মানুষের মাঝে তার রয়েছে আলাদা পরিচিতি। বর্তমানে তিনি নরসিংদী জেলার জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

রাজনৈতিক অঙ্গণে সক্রিয় এই তরুণ ইদ্রিস আলী নিজেকে ‘জুলাইয়ের অকুতোভয় সম্মুখযোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে আসছেন।

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ইদ্রিস আলীর সম্পৃক্ততা প্রশংসনীয়। বিভিন্ন সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় সুনাম অর্জন করেছেন। তিনি সামাজিক সেবামূলক সংগঠন বিডিক্লিন এর সদস্য ও ছিলেন।

প্রার্থী ইদ্রিস আলী বলেন, “আমি চাই ৯নং ওয়ার্ডকে একটি আদর্শ, উন্নত ও নাগরিক সুবিধাসম্পন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। তরুণদের অংশগ্রহণ ও জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে অগ্রাধিকার দেবেন।

আসন্ন নির্বাচনে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন। স্থানীয় ভোটারদের মতে, তরুণ প্রার্থীর স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কথা ৯নং ওয়ার্ডে ইদ্রিস আলীকে ঘীরে ইতোমধ্যেই প্রাণবন্ত হয়ে উঠেছে।