
বিজয় কর রতন
কিশোরগঞ্জ -৪ (মিঠামইন- ইটনা- ও অষ্টগ্রাম ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় প্রধান মন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে এই প্রথম পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন।
মঙ্গলবার (৩ মার্চ) মিঠামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ও দলীয় নেতৃবৃন্দের সাথে পৃথক এক মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম , আব্দুল্লাহ বিন -শফিক, মোঃ শহিদুল হক সহকারী পুলিশ সুপার সার্কেল, মোঃ লিয়াকত আলী ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিটামইন থানা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট ফজলুর রহমান পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রত্যেককে পতিত জায়গাসহ বাড়ির চারপাশের গুরুত্বপূর্ণ স্থানে অন্তত একটি করে ফলজ ও বনজ গাছ লাগানো উচিত।” তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। তাই আত্মনির্ভরশীল হতে ফলজ গাছের পাশাপাশি সবজি চাষের ওপরও গুরুত্ব দিতে হবে। তিনি উপজেলা প্রশাসনকে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে উন্নত জাতের গাছের চারা বিতরণের নির্দেশনা দেন।
উল্লেখ্য, এর আগে তিনি উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি আশ্বাস দেন যে, হাওর উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। দ্বিতীয় পর্যায়ের অপর এক অনুষ্ঠানে উপজেলার বিএনপি সহ সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

