ওমর ফারুক
বার্তা সম্পাদক

দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন নরসিংদীর বেলাব উপজেলা যুবদল নেতা মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যারা রাজপথে থেকে সংগ্রাম করেছেন এবং জেল-জুলুম, মামলা-হামলা ও নানা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদানকে প্রাধান্য দিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত। এখনই সময় এসব পরীক্ষিত ও ত্যাগী নেতাদের সামনে আনার।

একই সুরে সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মিজানুর রহমান এবং বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ছানা উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে যারা দলের পতাকা বহন করেছেন, তাদের মূল্যায়ন ছাড়া কোনো কমিটি কার্যকর হতে পারে না।

কমিটি গঠনের ক্ষেত্রে যোগ্যতা, ত্যাগ, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি যারা বিভিন্নভাবে কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছেন, তাদের মধ্য থেকেও প্রকৃত ত্যাগীদের যাচাই-বাছাই করে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

 আওয়ামী লীগ সরকারের সময়ে বেলাব উপজেলা ব্যাপক নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে। বহু নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবন্দি হয়েছেন, আবার অনেকেই হামলা ও হয়রানির কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। সেই কঠিন সময়ে যারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরই আগামী দিনের নেতৃত্বে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা।

 “ত্যাগী নেতাদের বাদ দিয়ে গঠিত কোনো কমিটি তৃণমূলের কাছে গ্রহণযোগ্য হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে শক্তিশালী কমিটি গঠন করতে হবে।”

কেন্দ্রীয় ও জেলা নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ও আন্দোলনমুখী কমিটি ঘোষণা করা জরুরি। এতে দল আরও সংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।