নুরুল কবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা-র নলুয়া ইউনিয়নের মরফলা এলাকায় একটি খাল থেকে আবুল কালাম নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে স্থানীয়রা এনবিএল ব্রিক ফিল্ড সংলগ্ন খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল কালাম পেশায় একজন রিকশাচালক ছিলেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। সাতকানিয়ায় খাল থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার