সাইফুর রহমান আকন্দ নিশাদ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নরসিংদীর শিবপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের মাধ্যমে খাদ্য উৎপাদনের অভিযোগে একটি বেকারীকে ১ লাখ টাকা জরিমানা করেন। গতকাল মঙ্গলবার বিশুদ্ধ খাদ্য আদালত কর্তৃক এ জরিমানার কার্যক্রমটি পরিচালনা করেছেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার রাতে নরসিংদীর শিবপুর উপজেলার খাসহাওলা গ্রামে অবস্থিত অপ্সরা ফুড প্রোডাকস নামের একটি খাদ্য উৎপাদনকারী কারখানাকে একলাখ টাকা জরিমানা করেছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে নরসিংদীর প্রথম শ্রেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত জেলা নিরাপদ খাদ্য আদালত এ জরিমানা আদায়ের কার্যক্রমটি পরিচালনা করেন।নরসিংদী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।