
মোস্তাফিজার রহমান
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অডিটোরিয়ামে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ফুলবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম খামারবাড়ির উপপরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি খাতকে আধুনিক ও পুষ্টি-সংবেদনশীল করতে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার,উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমির আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা এনসিপির আহবায়ক নাজমুল ফেরদৌস লাভলু সহ কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, নারী উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

