ওমর ফারুক
বার্তা সম্পাদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিলমান্দী ইউনিয়ন জিয়া পরিষদের পক্ষ থেকে দেশবাসী ও শিলমান্দী ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী নেতা এবং শিলমান্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অধিবাসী মো. রাসেল মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সবাইকে একসাথে কাজ করতে হবে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের ঘরে ঘরে।”

মো. রাসেল মিয়া শিলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে তিনি শিলমান্দী ইউনিয়ন জিয়া পরিষদের নেতাকর্মীসহ সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”