মোঃ শাহ আলম
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন মঙ্গলপুর গ্রামের মেম্বার বাড়ির সন্তান মাও এম এ কুদ্দুছ এর লেখা “কালাম-এ-আউলিয়া” বই টি প্রকাশিত হয়েছে।

শুক্রবার (০৫ জুন ২০২৬) গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এই বইটি।দর্শক ও পাঠকরা এই বইটির জন্য অপেক্ষায় ছিল।অবশেষে অনেক জল্পনা কল্পনার পর বইটি প্রকাশিত হয়েছে।

জানা যায় বইটি অসংখ্য অলি আউলিয়ার জীবনী ইসলামের আলোকে তুলে ধরা হয়েছে। এই বই পড়ে অসংখ্য আল্লাহর অলি সম্পর্কে জানা যায়।

উল্লেখীত বই লেখক মাও এম এ কুদ্দুছ এর সঙ্গে মিডিয়া কর্মী সাংবাদিক হৃদয় এস এম শাহ্ আলম এক সাক্ষাৎকারে আরো জানা যায় যে, বই লেখক তিনি একজন শিক্ষক আবার মসজিদে খতিব।

বর্তমান তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক ও পশ্চিম মঙ্গলপুর গাউছুল আযম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্বরত রয়েছেন।

তিনি সকল বই প্রেমিকদের উনার লেখা বইটি পড়ার আহবান করেন এবং সবার জন্য দোয়া ও শুভ কামনা করেন।