
ওমর ফারুক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নরসিংদীতে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। এ উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শনিবার বিকেলে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নরসিংদী রেলস্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
সম্প্রতি আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি)-কে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে জেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা যুবদলের সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নরসিংদী সদর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব মুজাহিদ হোসেন রুবেল, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজ এবং রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরসহ জেলা, উপজেলা ও পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী।
মিছিল শেষে নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

